রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫

জিব্রীল আলাইহিস সালামের আসল আকৃতি

জিব্রীল আলাইহিস সালামের আসল আকৃতি


জিব্রীল আলাইহিস সালামের ছিল প্রবল ও মহাপরাক্রমশালী শক্তি ৷ এটি আসলে " মুতাশাবিহাত " এর অন্তরভুক্ত । আল্লাহ ছাড়া এ সম্পর্কিত সঠিক তথ্য কারোর জানা নেই । তবে এ থেকে এতটুকু কথা অবশ্যি জানা যায় যে , নিজের অসাধারণ ক্ষমতার দিক দিয়ে তিনি ফেরেশতাদের মধ্যেও বৈশিষ্টের অধিকারী । মুসলিম শরীফে কিতাবুল ঈমানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই উক্তি উদ্ধৃত করেছেন : আমি দু ' বার জিব্রীলকে তার আসল আকৃতিতে দেখেছি। তাঁর বিশাল সত্তা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী সমগ্র মহাশূন্য জুড়ে বিস্তৃত ছিল। বুখারী , মুসলিম , তিরমিযী ও মুসনাদে আহমদে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে , রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁকে ছ'টি ডানা সমন্নিত অবস্থায় দেখেছেন। এ থেকে তাঁর অসাধারণ শক্তির বিষয়টি কিছুটা আন্দাজ করা যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন